Saturday, March 14, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছলো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানির মামলা

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ (Primary Recruitment) সংক্রান্ত শুনানির মামলা। জানা গিয়েছে, বুধবার প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিনও সেই মামলার শুনানি হয়নি। এদিন বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১২ জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানায়, আগামী ১২ জুলাই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় ওই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। সেই নির্দেশে মান্যতা দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। গত ২০ মে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। এরপর ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের একাংশ নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল এদিন।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। কিন্তু সব পদে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই আরটিআই (RTI) করা হলে জানা যায়, সেইসময় ৩৯২৯ পদে নিয়োগ হয়নি।

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...