Thursday, June 18, 2026

ভিলেন খারাপ আবহাওয়া! শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই স্থগিত অমরনাথ যাত্রা

Date:

Share post:

মাত্র ৬ দিন আগেই শুরু হয়েছিল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি ও ধসের জেরেই শুক্রবার থেকে সেই যাত্রা স্থগিত করে দিল জম্মু-কাশ্মীর প্রশাসন (Jammu and Kashmir Govt)। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড ও জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে অমরনাথ যাত্রা স্থগিতের কথা জানানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের (Devotees) নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুনরায় কবে যাত্রা শুরু হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। কিন্তু আবহাওয়ার (Weather) উন্নতি হলেই পুনরায় যাত্রা শুরু হবে বলে জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর। এদিকে, আচমকা হঠাৎ করে যাত্রা স্থগিত হয়ে যাওয়ায় বিভিন্ন ক্যাম্পে আটকে পড়েছেন কয়েক হাজার পুণ্যার্থী।

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। ধস নামছে পাহাড়েও। ঝুঁকি এড়াতেই শুক্রবার সকাল থেকে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হল। পাশাপাশি জানিয়ে দেওয়া হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও পুণ্যার্থী হেঁটে বা ডুলিতে বা ঘোড়ায় চড়েও অমরনাথ গুহার দিকে এগোতে পারবেন না। ইতিমধ্যে বালতাল এবং পহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পেই অমরনাথ যাত্রীদের আটকে দেওয়া হয়েছে। এদিকে আচমকা অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যাওয়ায় বালতাল ও পহেলগাঁও বেস ক্যাম্পে ৭ হাজারের বেশি যাত্রী আটকে পড়েছেন। যার মধ্যে কেবল পহেলগাঁও বেস ক্যাম্পে আটকে পড়েছেন ৪৬০০ পুণ্যার্থী এবং বালতাল ক্যাম্পে রয়েছেন ২,৪১০ জন।

চলতি মাসের ১ তারিখ থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। চলবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। মাত্র ৬২ দিন খোলা থাকবে গুহা। জানা গিয়েছে, পহেলগাঁও ও বালতাল- দুটি বেস ক্যাম্প থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়েছে। প্রতি বছরই কয়েক লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শনে যান। অন্যান্য বছরের মতো এবারেও বেস ক্যাম্প থেকে হেঁটে, ঘোড়ায় এবং ডুলিতে চড়ে যাত্রীদের অমরনাথ গুহায় পৌঁছনোর বন্দোবস্ত করা হয়েছে।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...