Thursday, June 18, 2026

কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে নেই রিঙ্কু? সামনে এল কারণ

Date:

Share post:

সদ‍্য ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলের নেতা হার্দিক পান্ডিয়া। মনে করা হয়েছিল আইপিএল-এ ভালো খেলার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে সুযোগ পাবেন কেকেআর ব‍্যাটার রিঙ্কু সিং। কিন্তু তা হয়নি। রিঙ্কুকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা করে টিম ইন্ডিয়া। আর এরপরই সমালোচিত হতে হয় নির্বাচকদের। কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  দলে নেই রিঙ্কু? তা নিয়ে এল এবার বড় আপডেটেড।

এই নিয়ে এদিন বোর্ডের এক সূত্র এক ওয়েবসাইটে বলেন, “রিঙ্কু ছাড়াও আইপিএলে যারা ভাল খেলেছে তাদের আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হবে। নির্বাচকেরা একসঙ্গে সবাইকে সুযোগ দিতে চান না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে থাকা সাত জন টি-২০ দলে নেই। এশিয়া কাপ এবং বিশ্বকাপে এই ক্রিকেটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এবং সেই কারণে আগামী দিনে দুর্বল দলগুলোর বিরুদ্ধে সিরিজে তরুণরাই সুযোগ পাবে।” আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮, ২০ এবং ২৩ আগস্ট তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সেখানে তরুণ দল খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের। সেই দলেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সূত্রের খবর, তরুণ ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যে আগামী দিনে ভারত ‘এ’ দলের সফর যাতে আরও বাড়ানো যায়, সে ব্যাপারে বোর্ড কর্তাদের পরামর্শ দিয়েছেন নির্বাচকেরা। সে ক্ষেত্রে উঠতি ক্রিকেটারদের আগে ‘এ’ দলে সুযোগ দিয়ে দেখে নিয়ে তারপর সিনিয়র দলে সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন:ধোনির জন্মদিন অন‍্যভাবে পালন পন্থের, পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...