Monday, April 13, 2026

কাটল আশঙ্কার ‘কালো মেঘ’! ফের অমরনাথ দর্শনে পথ চলা শুরু পুণ্যার্থীদের  

Date:

Share post:

সকালে আবহাওয়ার (Bad Weather) কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রা। আর বেলা গড়াতে আবহাওয়া একটু আশানুরূপ হওয়ায় রবিবার থেকেই ফের শুরু হল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। জানা গিয়েছে, প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে পর পর দু’দিন এই যাত্রা স্থগিত করে দিয়েছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। রবিবার সকালেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় এই যাত্রা স্থগিত করে দেওয়া হয়। কিন্তু রবিবার দুপুর থেকে আকাশ পরিষ্কার হতেই ফের যাত্রায় অনুমতি মেলে।

 

ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের পঞ্চতরণী এবং শেষনাগ ক্যাম্প থেকে পুণ্যার্থীরা অমরনাথ গুহার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তবে সূত্রের খবর, যে সব পুণ্যার্থীদের ইতিমধ্যে অমরনাথ দর্শন করেছেন তাঁরাও ধীরে ধীরে বালতাল বেস ক্যাম্পে ফিরে আসছেন। এদিকে রবিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে জম্মু বেস ক্যাম্পে ৭০০ পুণ্যার্থীর একটি দলকে আটকে দেয় স্থানীয় প্রশাসন। অন্যদিকে, রামবানে আটকে পড়েন কমপক্ষে ৬০০০ পুণ্যার্থী।

বৃহস্পতিবার রাত থেকেই জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (Heavy Rain) শুরু হয়েছে। বৃষ্টি এবং ধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকায় বহু পর্যটক আটকে পড়েছেন। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আগামী ৩১ অগাস্ট এই যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ৮০ হাজার পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন বলে জানা গিয়েছে।

 

 

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...