Friday, March 27, 2026

ফের ভারী বর্ষণ উত্তরে, দক্ষিণবঙ্গে ছিঁটেফোঁটাও দেখা নেই বৃষ্টির

Date:

Share post:

উত্তরবঙ্গে পুরোদমে বৃষ্টি শুরু হলেও ভ্যাপসা গরম ও কাঠফাঁটা রোদের তেজ কমার নামই নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না গরম। স্বভাবতই ঘেমেনেয়ে একসার কলকাতাবাসী। রবিবারও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।সকাল থেকেই হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

আরও পড়ুন:খারাপ আবহাওয়ার জের! সাময়িকভাবে স্থগিত হল অমরনাথ যাত্রা

হাওয়া অফিস তরফে খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পার্বত্য এলাকার জেলাগুলিতে দুই এক পশলা বৃষ্টি হতে পারে। এদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিন-চারদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকবে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ। আপাতত জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এদিকে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...