Monday, April 6, 2026

মামলার খরচ জোগাড়ে সুকন্যার অন্তর্বর্তী জামিনের রায়দান স্থগিত

Date:

Share post:

সাহায্য করছেন না আত্মীয়রা ! মামলার খরচ জোগাড় করতে জামিনের আর্জি সুকন্যার , এখনও পর্যন্ত তদন্তে অনুব্রতর প্রায় ১৩ কোটি টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ইডি আধিকারিকদের দাবি, এটাই গরু পাচার থেকে অনুব্রতর আয়। সঙ্গে কারবারিদের থেকে পাওয়া ঘুষের টাকায় ৪৮ কোটির সম্পত্তি গড়ে তুলেছিলেন। সেই অনুব্রত কন্যার এখন মামলা লড়বার টাকা পর্যন্ত নেই। আর্থিক অনটনের মুখে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যা অন্তর্বর্তী জামিনের আবেদন করতে চান। কিন্তু মামলা লড়বার জন্য আইনজীবীদের টাকাও দিতে পারছেন না সুকন্যা।

সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সওয়াল-জবাব শেষে সেই রায় স্থগিত রাখলেন বিচারক। ১২ জুলাই রায়দান। রাউস অ্যাভিনিউ কোর্টে সোমবার সেই মামলার শুনানিতে সুকন্যার আইনজীবী অমিত কুমার জানান, তাঁর মক্কেল দেউলিয়া। মা নেই, বাবা জেলে।ব্যাঙ্ক লেনদেন কিছুই করতে পারছেন না। আইনজীবীর খরচ চালানোর মতো সঙ্গতিও নেই। ৬ সপ্তাহের জন্য জামিন দেওয়া হোক। তিনি অর্থ সংগ্রহ করে ফের মামলা লড়বেন।

রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যা মণ্ডল দাবি করেছেন, তাঁর কাছে বর্তমানে কোনও টাকাই নেই। আত্মীয় পরিজনরাও তাঁকে সাহায্য করছেন না। জেলে বসে টাকা জোগাড় করার তাঁর কোনও উপায়ও নেই। তাই তিনি অন্তবর্তী জামিন চাইছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই। সুকন্যা এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন। সোমবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিংহ সুকন্যার আর্জি শুনে, তার প্রেক্ষিতে ইডি-র কী বক্তব্য, তা জানতে চেয়েছেন। উল্লেখ্য, এই বিচারকের বেঞ্চেই বিচারাধীন ছিল অনুব্রত মণ্ডলের মামলাটিও। তিনি বারবার বিচারকের কাছে আর্জি জানিয়েও জামিন না পাওয়ায় মামলা সরানোর আবেদন জানান।

আগেরবার সুকন্যা যখন জামিনের আর্জি জানিয়েছিলেন, তখন ইডির বক্তব্য ছিল সুকন্যা প্রভাবশালী। জামিনে মুক্তি পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। যদিও জেরায় সুকন্যা বারবার দাবি করেছেন, গরু পাচারের কিছুই তিনি জানতেন না। যদিও ইডি-র বক্তব্য, পাচারে কাল টাকা সাদা করার দায়িত্ব কাজটাই করতেন সুকন্যা।

 

 

 

 

 

 

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...