Monday, April 6, 2026

আনোয়ার দলে আসায় খুশি জুয়ান, বললেন, ওর খেলার ধরন, খেলার দর্শন একেবারেই আমার মতো

Date:

Share post:

আসন্ন মরশুমে শক্তিশালী দল গড়তে একের পর এক চমক দিয়েই চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার ভারতীয় দলের নির্ভরযোগ‍্য ডিফেন্ডার আনোয়ার আলিকে সই করায় সবুজ মেরুন। কিছুদিন আগেই জাতীয় দলের হয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ জিতেছেন আনোয়ার। আর এবার তিনি আসন্ন মরশুমে খেলবেন মোহনবাগানের জার্সিতে। আর আনোয়ার দলে যোগ দেওয়ায় খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। বললেন, আনোয়ারের ফুটবল খেলার ধরন ওর খেলার দর্শন একেবারেই আমার মতো।

আনোয়ার নিয়ে জুয়ান বলেন,” আনোয়ারের ফুটবল খেলার ধরন ওর খেলার দর্শন একেবারেই আমার মতো। আনোয়ার হল সেন্ট্রাল ব্যাকের নির্ভরযোগ্য একজন ফুটবলার। এছাড়াও আনোয়ারের মধ্যে আক্রমণাত্মক একটা মনোভাব রয়েছে। সেটপিসের সময়ে সে আক্রমণের জন্য এগিয়ে যায় এবং দারুণ অ্যাসিস্ট করতে পারেন। আনোয়ার হলেন আমার দলের জন্য উপযুক্ত একজন ফুটবলার।”

এদিকে আনোয়ারও উচ্ছ্বসিত বাগানে যোগ দিয়ে। তিনি বলেন,” কলকাতায় খেলার স্বপ্ন সব ফুটবলারদের কাছেই থাকে। ছোটবেলা থেকেই সেই স্বপ্ন দেখতাম। আর মোহনবাগান তো ফুটবল মাঠে দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব। কিংবদন্তি ফুটবলাররা খেলে গিয়েছেন এই ক্লাবে। কত গৌরব, কত ঐতিহ্য রয়েছে এই ক্লাবের, সেই সব ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। আমি জীবনে প্রথম কলকাতা ডার্বি খেলব। যা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ডার্বি জিতে মোহনবাগান সমর্থকদের আবেগ ও উচ্ছ্বাসকে সম্মান জানাতে চাই। আমি জাতীয় দলের জার্সিতে কাপ জিতলেও কখনও আইএসএল চ্যাম্পিয়ন হয়নি। আইএসএল ট্রফিটা ছোঁয়ার জন্যই এই দলে আসা। ”

আরও পড়ুন:কানাডা ওপেন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...