Wednesday, June 24, 2026

৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা! অগাস্টেই সুপ্রিম শুনানি

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) কেন্দ্রের ৩৭০ ধারা (Article 370) বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আগামী ২ অগাস্ট থেকে ওই মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। তবে মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, শুধুমাত্র ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই শুনানি চলাকালীন বিচার্য হবে। পাশাপাশি সোমবার ও শুক্রবার ছাড়া সপ্তাহের সবকটি দিনই এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলবে। জানা গিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিক শুনানি চলাকালীন বিচার করা হবে।

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছিল ৩৭০ ধারা। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। কেন্দ্রের সেই সিদ্ধান্তের পরই এই নিয়ে একাধিক আবেদন দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলিরই শুনানি শুরু হবে ২ অগাস্ট থেকে। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সব পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ইতিমধ্যে নিজেদের বক্তব্য জানিয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ রয়েছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে হলফনামায়।

সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল হয়। সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এরপর থেকেই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। তবে বিরোধীদের অভিযোগ, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সাধারণ কাশ্মীরিদের জন্য উপত্যকা উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে বারবার কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে। আর এই বিষয়েই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...