Saturday, June 13, 2026

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত,জানালেন অরুণ ধুমল

Date:

Share post:

এশিয়া কাপ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। জানিয়ে দিল, এই প্রতিযোগিতা খেলতে কোনও ভাবেই পাকিস্তানে যাচ্ছে না তারা। এশিয়া কাপের সূচি চূড়ান্ত এবং আগামী কিছু দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। মঙ্গলবার গভীর রাতে আইসিসি বৈঠকের ফাঁকে এ কথা জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
ধুমলের দাবি, আইসিসি কর্তাদের বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরফের কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার দু’জনে দেখা করে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করবেন।
ধূমল বলেছেন, ”আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন। এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। লিগ পর্বের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কার মাটিতে। ফাইনালে যদি এই দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটাও হবে শ্রীলঙ্কায়।”
পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি দাবি করেছেন, ভারতীয় দল প্রতিবেশী দেশে খেলতে যাবে। কিন্তু ধুমল বলেন, ”এই ধরনের কোনও আলোচনাই হয়নি। ভারত মোটেও পাকিস্তানে যাবে না। আমাদের সচিবও যাবে না। কেবল সূচি চূড়ান্ত হয়েছে।” ঘরের মাঠে পাকিস্তান খেলবে একটি মাত্র ম্যাচ। তাদের প্রতিপক্ষ নেপাল। আফগানিস্তান-বাংলাদেশ, বাংলাদেশ-শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ হবে পাক মুলুকে।

 

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...