Saturday, June 20, 2026

জাপান সাগরে ব্যালিস্টিক মি.সাইল ছুড়ল উত্তর কোরিয়া! আমেরিকার পাল্টা দিল কিমের দেশ

Date:

Share post:

দিন কয়েক আগেই আচমকা উত্তর কোরিয়ার (North Korea) আকাশপথে হানা দিয়েছিল মার্কিন গুপ্তচর বিমান! এরপরই উত্তর কোরিয়ার তরফে বিমান নামানোর হুমকিও দেওয়া হয়েছিল। এরই পাল্টা বুধবার ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) ছুড়ল উত্তর কোরিয়া। এই নিয়ে ২০২৩ সালে ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়ল কিমের দেশ। এর আগে গত জুন মাসে শেষবার তারা মিসাইল ছুড়েছিল। বুধবার ভোরে জাপান সাগরের দিকে লক্ষ্য করে ওই মিসাইল ছোঁড়া হয়েছে বলে খবর। দক্ষিণ কোরিয়া (South Korea) ও জাপান (Japan), দুই দেশের তরফেই এই দাবি করা হয়েছে। তবে এসম্পর্কে এখনও কোনও বিস্তারিত তথ্য মেলেনি।

গত সোমবারই উত্তর কোরিয়া দাবি করে, তাদের দেশের আকাশসীমা পেরিয়ে ঢুকে পড়েছে বেশ কয়েকটি মার্কিন বিমান। দেশজুড়ে নজরদারি চালাতেই এই বিমান পাঠিয়েছে আমেরিকা (America)। তবে কিম প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, বিমান চোখে দেখামাত্রই তা গুলি করে নামানো হবে। তবে শেষ পর্যন্ত কোনও বিমান ধ্বংস করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

পাশাপাশি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার তরফে সাফ দাবি করা হয়েছে, কোরিয়ার উপদ্বীপ এলাকায় অযথা অশান্তির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। কেউই চান না কোরিয়ার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাক। যদি আগামী দিনে যুদ্ধের মতো গুরুতর পরিস্থিতি তৈরি হয়, তার জন্য দায়ী একমাত্র আমেরিকাই।

 

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...