Monday, March 16, 2026

বাস্তিল দিবস: ফ্রান্স প্রেসিডেন্টের আমন্ত্রণে প্যারিস পৌঁছলেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

বাস্তিল দিবস উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট(France Precident)। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার প্যারিস পৌঁছলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ ওরলি বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করে। মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে।

প্রধানমন্ত্রীর এই সফরে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সাক্ষর হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়েই প্রধানমন্ত্রীর এই সফর। ফ্রান্স থেকে ফেরার পথে এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে সফর সেরে দেশে ফিরবেন নরেন্দ্র মোদি। এদিন ফ্রান্স সফরের আগে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, তাঁর সফরের ফলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরালো এবং সৌহার্দ্যপূর্ণ হবে। সফরের আগে প্রধানমন্ত্রী তাঁর যাত্রা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জানান, গত আড়াই দশকের নয়াদিল্লি-প্যারিস কূটনৈতিক সখ্যের কথা।

এদিন মোদির সফরের আগেই ভারতীয় নৌসেনার জন্য ২৬টি ‘মেরিন রাফাল’ কেনা এবং ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে আরও তিনটি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানোর বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা হয়েছে। বাস্তিল দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, বায়ু এবং নৌ সেনা বাহিনী) সদস্যদের একটি যৌথ বাহিনীও অংশগ্রহণ করবে।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...