Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করলেন যশস্বী জয়সওয়াল। এদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করলেন তিনি। শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। দিনের শেষে যশস্বীর রান সংখ‍্যা ১৪৩ রানে অপরাজিত তিনি।

২) যশস্বী জসওয়ালের দুরন্ত ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিনের শেষে ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী এবং বিরাট কোহলি। শতরান করেন রোহিত শর্মা।

৩) কলকাতা লিগের প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। রেনবোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই হোঁচট খেল বিনো জর্জের প্রশিক্ষণাধীন লাল-হলুদের রিজার্ভ দল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ গোলশূন্য ড্র হয়।

৪) নতুন অভিযোগ উঠে এল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল কুস্তিকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগের কথা জানা গিয়েছিল।

৫) বড় সিদ্ধান্ত নিল আইসিসি। আইসিসির প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের সমান পুরস্কার মূল্য দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দক্ষিণ আফ্রিকার ডারবানে ছিল আইসিসির বার্ষিক সম্মেলন। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন:টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান যশস্বীর

 

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...