Tuesday, June 16, 2026

ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের কারখানা গড়বে টেসলা! কত দামে মিলবে গাড়ি?

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন মুলুকে সফরের সময় বৈঠক করেন টেসলা কর্তা এলন মাস্ক। তবে তারপরও চলে দীর্ঘ টালবাহানা। টেসলার তরফে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মাণ হবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে, সংবাদমাধ্যমে সূত্রে খবর, শেষমেশ ভারতে শীঘ্রই বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিতে পারে টেসলা । প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এলন মাস্কের এই সংস্থা বছরে পাঁচ লক্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষমতাসম্পন্ন একটি কারখানা গড়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

আরও পড়ুনঃমাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

প্রতিবেদেন জানানো হয়েছে, ভারতে নির্মিত টেসলার গাড়ির আনুমানিক দাম হতে পারে ২০ লক্ষ টাকা। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা বানানো নিয়ে জল্পনা চলছে। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলেও একটি সূত্রের খবর। ওই সূত্রের দাবি, আগে কারখানা গড়ে গাড়ি তৈরি, নাকি আমদানি করে গাড়ি বাজারে বিক্রির পর কারখানা, সেই জটেই বারবার আটকে গিয়েছে আলোচনা।
গত বছর সামাজিক মাধ্যমে এক ব্যক্তি ভারতে টেসলার কারখানার বিষয়টি জানতে চেয়েছিলেন মাস্কের কাছে। উত্তরে মাস্ক লিখেছিলেন, ‘‘যেখানে আমরা গাড়ি বিক্রি এবং পরিষেবার অনুমতি পাব না, সেখানে উৎপাদনের জন্য কারখানা তৈরি করব না।’’ যদিও সেখানে তিনি ভারতের নাম উল্লেখ করেননি। তবে অনুমান করা হয়েছিল, কারখানা তৈরির প্রাথমিক শর্ত হিসেবে মাস্ক যে সমস্ত সুবিধা চান, তা পূরণ না হলে যে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বেন না বলে ওই টুইটে বার্তা দিয়েছিলেন তিনি।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ী জানিয়েছিলেন, টেসলা ভারতে কারখানা গড়তে চাইলে স্বাগত। আগে এখানে তারা কারখানা গড়ুক। চাইলে ভারত থেকেই বিদেশে গাড়ি রফতানি করতে পারে টেসলা। তার পর কর ছাড়ের বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...