Thursday, February 19, 2026

বিজেপির গু.ন্ডাদের সুরক্ষা দিচ্ছে আদালত! বিচার ব্যবস্থাকে তুলো.ধনা অভিষেকের

Date:

Share post:

দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্যাপক গেরুয়া সন্ত্রাস। নন্দীগ্রাম আক্রান্ত তৃণমূল। ”যাঁরা করেছে, তাঁদের নাম মুখ্যমন্ত্রীকে দেব”, বললেন তৃণমূলম সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বিজেপি নয়, অভিষেকের নিশানা বিচারব্যবস্থার একাংশকেও!

আজ, শুক্রবার বিকেলে এসএসকেঅমে নন্দীগ্রামে আহত তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের দেখতে যান অভিষেক। হাসপাতালে থেকে বেরিয়ে তিনি বলেন, ”নির্বাচনের ফল ঘোষণা পর থেকে বিজেপির একাংশের মদতে সন্ত্রাস হয়েছে। প্রায় ১৪ জন আমাদের দলের সহকর্মী, তাঁরা ইতিমধ্যেই কলকাতায় এসেছে। তাদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। তাদের দেখতে এসেছি। আমি ১৪ জনের সাথেই ব্যক্তিগতভাবে দেখা করেছি। কথা বলেছি। তার সাথে পূর্ব মেদিনীপুরে আমাদের আরও এক সহকর্মী চঞ্চল খাঁড়া, তমলুক টাউনে দলের প্রেসিডেন্ট। তাঁর উপরে নির্বাচব চলাকালীন হামলা হয়েছে। দেখতে কথা বলতে এসেছিলাম”।

রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ। ফলাফলও বেরিয়ে গিয়েছে। এ প্রসঙ্গে অভিষেক বলেন, ”কার্যত বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে নন্দীগ্রামে। এক নম্বর ব্লকে জেলা পরিষদ ৩ আসনেই তৃণমূল কংগ্রেস জিতেছে। পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস জিতেছে। ৭ অঞ্চল তৃণমূল কংগ্রেস জিতেছে। সেকারণে, এমনকী মহিলাদেরও তাঁরা ছাড়েনি। বাড়িতে গিয়ে খুন করব, ধর্ষণ করব, শাসানি ভয় দেখানো”।

অভিষেকের হুঁশিয়ারি, “আমি ১৪ জনের সঙ্গেই কথা বললাম এবং নামগুলিও নিলাম যে, কারা এদের সঙ্গে যুক্ত। আমি প্রায় ২০ জনের নাম লিখিত এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি মুখ্যমন্ত্রী এই নামগুলি দেব।”

আরও পড়ুন- বিজেপির স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে ল.ড়াই, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...