Monday, April 13, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের, ম‍্যাচের সেরা যশস্বী

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেল ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪১ রানে জয় পেল রোহিত শর্মার দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবীচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৭ উইকেট। ১৭১ করে ম‍্যাচের সেরা যশস্বী জসওয়াল।

শুক্রবার ম‍্যাচের তৃতীয় দিনেও ব‍্যাট হাতে দাপট দেখাতে থাকেন যশস্বী এবং বিরাট কোহলি। ১৭১ রানে আউট হন যশস্বী। ৭৬ রান করেন বিরাট কোহলি। ৩৭ রান করেন রবীন্দ্র জাদেজা। ৩ রান করেন অজিঙ্কে রাহানে। এরপর ম‍্যাচে নামেন টেস্টে অভিষেক হওয়া ইশান কিষাণ। ইশানের ব‍্যাট থেকে এক রান আসতে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ইনিংস শেষ হয় ৪২১/৫। ২৭১ রানে এগিয়ে ভারত।

জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতন ভেঙে পরে ক‍্যারিবিয়ানদের ব‍্যাটিং লাইন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন। একাই নিলেন ৭ উইকেট। ক‍্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আলিক আথানাজের। এছাড়া জেসন হোল্ডার ২০ রান করেন। ভারতের হয়ে আর উইকেট গুলি নেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজ। দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...