Monday, April 6, 2026

Dev – Srijit: একসঙ্গে নয়, টলিপাড়ায় আলাদা সময়েই দুই ব্যোমকেশের আগমন!

Date:

Share post:

বাঙালি সত্যান্বেষীকে নিয়ে বেশ কিছুদিন ধরে টালিগঞ্জে (Tollygunge) টানাটানি চলছিল। বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta)পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ (Byomkesh o Durgo Rahashya)মুক্তি পেতে চলেছে সামনের মাসে। নাম ভূমিকায় অভিনেতা দেব (Dev), সত্যবতী হয়েছেন রুক্মিণী (Rukmini Moitra)।

আবার ওয়েব সিরিজে ব্যোমকেশ হয়ে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) সঙ্গে নতুন সত্যবতী সোহিনী সরকার (Sohini Sarkar)। এই প্রোডাকশনের পরিচালনার দায়িত্বে সৃজিত মুখোপাধ্যায়( Srijit Mukherjee)।একই গল্প একই চরিত্র বাঙালি দর্শককে দ্বিধা বিভক্ত করে দেবে না তো? এই আশঙ্কা চলছিল গত কয়েক মাস ধরে। কিন্তু বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে থাকার লক্ষ্য নিয়ে, দুই ব্যোমকেশের আগমনের দিনক্ষণ পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন টলিউডের মাথারা।

আগস্ট মাসের ১১ তারিখ বলিউডের দুটো বড় ছবির সঙ্গে বাংলায় মুক্তি পাবে দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গরহস্য। তার অন্তত কিছুদিন পর ওটিটি-তে রিলিজ করবে সৃজিত-অনির্বানের ব্যোমকেশ। আসলে বলিউড ছবির দাপটে কোনঠাঁসা হয়ে চলা বাংলা সিনেমার কলাকুশলীরা নিজেদের মধ্যে আর কোনও রকমের দ্বন্দ্বে জড়াতে চান না। তাছাড়া দেব ও সৃজিত একসঙ্গে ফের কাজ করতে চলেছেন। তাই সম্মুখ সমর এখন না হলেও, পুজোতে মুখোমুখি লড়াইটা পাকা। একই দিনে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ আর দেব অভিনীত ‘বাঘা যতীন’।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...