Tuesday, March 31, 2026

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁ.সির দাবিতে সরব হওয়া রাজীবই ব্রিজভূষণের ‘ত্রাতা’র ভূমিকায়

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে একসময় সরব হয়েছিলেন। সেই বিখ্যাত আইনজীবীকেই দেখা গেল অন্যরূপে। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে আদালতে সওয়াল করলেন তিনি। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিখ্যাত আইনজীবী রাজীব মোহন, প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর হয়ে আদালতে সওয়াল করায় অনেকেই স্তম্ভিত।
g class=”aligncenter size-full wp-image-582700″ src=”https://biswabanglasangbad.com/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-04-at-07.55.01-1.jpeg” alt=”” width=”400″ height=”334″ />
আরও পড়ুন:গণধ*র্ষণের পর যৌ*নাঙ্গে লোহার রড, যোগী রাজ্যে ফিরল নির্ভয়াকাণ্ডের অভিশপ্ত স্মৃতি
প্রসঙ্গত, ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পাশাপাশি বহু প্রতিবাদী ভূমিকায় দেখা গিয়েছে রাজীবকে। কিন্তু এবার মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে মামলা লড়ছেন তিনি। এই ভূমিকায় রাজীবকে দেখে বহু চর্চিত হয়েছেন তিনি। যদিও আইনজীবীদের মতে পেশাদার আইনজীবী হিসেবে এই কাজ অস্বাভাবিক নয় । প্রসঙ্গত, মঙ্গলবার ব্রিজভূষণের হয়ে রাজীবের সওয়ালের পরেই অন্তর্বর্তী জামিন পান কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা। যদিও এই মামলায় জামিনের আর্জির বিষয়টি নিয়ে ফের শুনানি হবে বৃহস্পতিবার।



২০২০ সালের মার্চ মাসে নির্ভয়াকাণ্ডে অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানায় গোটা দেশ। আইনজীবী রাজীবই দোষীদের ফাঁসীর সাজার দাবি জানিয়েছিলেন। আদালত দোষীদের ফাঁসির সাজাও শুনিয়েছিল। এরপর থেকেই রাজীব ছিলেন সংবাদের শিরোনামে। কিন্তু তিনিই আবার একাধিক মহিলা ক্রীড়াবিদকে যৌন হেনস্থার অভিযোগ অভিযুক্ত ব্রিজভূষণকে নির্দোষ প্রমাণ করতে ময়দানে নামলেন।যে ব্রিজভূষণকে সাঁজার প্রতিবাদে ময়দানে নেমেছে গোটা দেশ, তাঁর হয়েই আদালতে কেন সওয়াল করছেন রাজীব? এই প্রশ্ন তুলে ফের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আইনজীবী রাজীব।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...