Monday, April 6, 2026

আহমেদাবাদে ইসকন ফ্লাইওভারে পথচারীদের পিষে দিল গাড়ি, নিহ.ত অন্তত ৯

Date:

Share post:

আহমেদাবাদের মর্মান্তিক পথ দুর্ঘটনা! সারখেজ-গান্ধীনগর হাইওয়ের ইসকন ফ্লাইওভারে উপর একটি চারচাকা গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। সেইসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি জাগুয়ার গাড়ি ভিড়ের মধ্যে থাকা বহু মানুষকে চাপা দিয়ে দেয় । মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের । আশঙ্কাজনক অবস্থায় আহতরা নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ।


আরও পড়ুন:মণিপুরে ত্রাণশিবির পরিদর্শনের পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের


পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।প্রথম দুর্ঘটনায় রাস্তায় লোকের ভিড় খেয়াল না করেই দ্রুত গতিতে আসা জাগুয়ার গাড়িটি স্থানীয়দের পিষে দেয়। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে বেশ কিছুটা দূরে ছিটকে যায় সেটি। এবং দুমড়ে মুচড়ে যায় ।
এই প্রসঙ্গে সোলা অসামরিক হাসপাতালের মেডিক্যাল অফিসার কৃপা প্যাটেল জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...