Monday, April 6, 2026

স্বস্তিতে অনুব্রত! ইডির আবেদন খারিজ রাউস অ্যাভিনিউ আদালতের

Date:

Share post:

অবশেষে কিছুটা স্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সম্প্রতি নতুন করে তাঁর নামে আরও কিছু বেনামী সম্পত্তির হদিশ পাওয়ার কথা জানিয়ে অনুব্রতকে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বৃহস্পতিবার ইডির সেই আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Delhi Rouse Avenue Court)। পিএমএলএ (PMLA) ৫০-র অধীনে জেলবন্দি অনুব্রতর বয়ান রেকর্ড করা যাবে না বলেই সাফ জানালেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিং।

বৃহস্পতিবার শুনানিতে অনুব্রতর আইনজীবি সম্পৃক্তা ঘোষাল ইডির আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাঁর অভিযোগ, উক্ত আইনে তাঁদেরই হেফাজতে নেওয়া যায়, যাঁরা পুলিশ বা বিচারবিভাগীয় কোনও হেফাজতেই নেই। যেহেতু অনুব্রত জেল হেফাজতে রয়েছেন, তাই এই ধারা তাঁর ক্ষেত্রে কিছুতেই কার্যকর হতে পারে না। এরপরই উভয় পক্ষের সওয়াল জবাব শুনে মামলা খারিজ করে দেন বিচারপতি।

অন্যদিকে, সম্প্রতি দিল্লি হাইকোর্টে পিছিয়ে যায় অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। গত মঙ্গলবার ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, ওইদিন অসুস্থ হয়ে পড়েন ইডি-র আইনজীবী এস ভি রাজু। যে কারণে আদলতে তিনি উপস্থিত থাকতে পারেননি। সেকারণে আদালতের কাছে সময় চায় ইডি। আগামী ৩১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।

 

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...