Monday, March 16, 2026

FIR করা যাবে: হাই কোর্টের রায়ে ‘অস্বস্তি’ শুভেন্দুর

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhanedu Adhikari)। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে না। বৃহস্পতিবার, আইনজীবী সুমন সিংহর (Suman Singha) আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা নির্দেশ দেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। অভিযোগ সত্য, গ্রহণযোগ্য মনে হলে এফআইআর দায়ের হবে। তবে, গ্রেফতার বা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানো ও মদত দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়ে সুমন সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চ শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, “আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও FIR করতে পারবে না পুলিশ? ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করতে পারেন কি?” সেই মামলায় এই দিন বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানাল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

 

 

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...