Monday, April 6, 2026

বিরোধীদের চাপের মুখে পড়ে শেষমেশ মণিপুরের হিং.সা নিয়ে মুখ খুললেন মোদি

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশনে মণিপুরের হিংসা নিয়ে বিরোধীদের উত্তাল হওয়ার সম্ভাবনা আগেই ছিল। তার সম্ভাবনা আরও বেড়েছে বুধবার রাতে মহিলাদের নগ্ন করে ঘোরানোর ছবি ভাইরাল হওয়ার পর। এরপরই চাপের মুখে পড়ে মণিপুরের হিংসা নিয়ে নীরব থাকার পর আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর দিনে মুখ খুলতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে দুই মহিলাকে নির্যাতনের ঘটনার নিন্দা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “মনিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জার। ওই ঘটনার জন্য দেশের ১৪০ কোটি মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে।”সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘‘এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের মধ্যে কাউকেই রেয়াত করা হবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

আরও পড়ুনঃখাড়্গের বৈঠকে ডেরেক, বাদল অধিবেশনে পথ চলা শুরু ‘ইন্ডিয়া’র

বেঙ্গালুরুতে ২৬টি দলের বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক আগে বুধবার সন্ধেয় মনিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর যে ভিডিও গোটা দেশে ভাইরাল হয়েছে তা এবার ভয়ানক চাপে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। এই প্রেক্ষাপটে ‘চাপের মুখে’ মণিপুর নিয়ে ৭৮ দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জনজাতি মহিলাকে যৌন হেনস্তার প্রসঙ্গে এদিন তিনি বলেন, “এই ঘটনায় গোটা দেশের মাথা নত হচ্ছে। “মণিপুরে মা-বোনেদের অসম্মান যারা করেছে তারা রেহাই পাবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাবো তাঁরা যেন রাজ্যে-রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখেন।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...