Friday, April 3, 2026

৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে শতরান করে কী বললেন কোহলি?

Date:

Share post:

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরান করেন বিরাট কোহলি। তাঁর ইনিংস শেষ হয় ১২১ রানে। আর এই রানের সুবাদে নিজের ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে খেলতে নেমে একের পর এক নজির গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। রেকর্ড নয়, সমালোচকদেরও মুখ বন্ধ করেন তিনি। যদিও বিরাট এসব নিয়ে ভাবতে রাজি নন। কোহলির কথায় পরিসংখ্যান নয়, দলের জন‍্য অবদান রাখতে পারলেই ভালো লাগবে।

দ্বিতীয় দিনের শেষে কোহলি বলেন,” দলের জন্য রান করতে চাই আমি। আমি ৫০ করলে লোকে বলে ১০০ করতে পারলাম না। ১২০ করলে বলে ২০০ করতে পারলাম না। এই ১৫ বছরের কেরিয়ারে এসব আমি আর মাথায় রাখি না। আমি কত রান করলাম সেটা কেউ মনে রাখবে না। আমি ম্যাচ জেতাতে পারলাম কি না সেটা মনে রাখবে। আমার সৌভাগ্য যে, আমি ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। ভাবিনি কখনও যে এটা হবে। এটা কঠিন পরিশ্রমের ফল। খেলার প্রতি আমার দায়বদ্ধতার ফলেই সব কিছু ফেরত পাচ্ছি।”

এরপরই কোহলি বলেন,” এখানে দর্শকরা দারুণ। তাঁরা দারুণ ভাবে খেলাটা উপভোগ করেন। আমি এই স্টেডিয়ামকে খুব ভালোবাসি। যখনই আমি এখানে আসি এবং এখানে খেলি, সেটা আমার কাছে খুব বড় ও আনন্দের বিষয় হয়। কারণ এটা আমার প্রিয় মাঠ গুলোর মধ্যে এটা। অ্যাডিলেড ও ওভাল হল আমার কাছে সবচেয়ে প্রিয় মাঠের অন্যতম। এই তালিকাতে জোহানেসবার্গও রয়েছে। কিছু মাঠ রয়েছ যে গুলো আপনাকে ঘরের মাঠের অনুভূতি দেয়। এগুলো হল তাদের মধ্যে অন্যতম।”

আরও পড়ুন:বিরাট সাক্ষাতে আপ্লুত ক‍্যারিবিয়ান উইকেটরক্ষকের মা, আবেগে কেঁদে ফেললেন তিনি

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...