Sunday, June 21, 2026

আবার বদল, টুইটার থেকে বিদায় নিচ্ছে নীল পাখি! 

Date:

Share post:

টেসলা কর্তার টুইট ঘিরে শোরগোল প্রযুক্তি মহলে । এলন মাস্ক(Elon Musk)নিত্য নতুন পরিবর্তন করতে সব সময় আগ্রহ প্রকাশ করেন। সেটা টেসলা হোক বা টুইটার (Twitter)। এবার চির পরিচিত নীল পাখিকে নিয়ে বড় ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাঁর।আসলে টুইটারের রিব্র্যান্ডিং করতে চলেছেন মাস্ক। তাই নীল পাখিকে (Blue Bird)হারাতে হবে বলে মনে করছেন টুইটার ব্যবহারকারীরা(Twitter users)। পাখির বিদায় নেওয়া নতুন কথা নয়।এর আগেও টুইটারের হোমপেজ থেকে উড়ে গিয়েছিল চিরপরিচিত নীল পাখিটি। তার জায়গায় দেখা যায় একটি কুকুরের ছবি। গত বছরই টুইটার কিনে নিয়েছিলেন ধনকুবের মাস্ক। এরপর তিনি একে একে নানা পরিবর্তন করেছেন টুইটারে। যার অন্যতম নিদর্শন ব্লু টিক ভ্যারিফিকেশন তুলে সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন করা। মাস্ক লেখেন, ” খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।” তাহলে কি লোগো, পাখি এদের মত ফিচার্সেও বড় বদল আনছেন টেসলা কর্তা? উত্তরের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

 

 

 

 

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...