Monday, April 6, 2026

ক্রমশ প্রা.ণঘাতী চেহারা নিচ্ছে ডে.ঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য

Date:

Share post:

রাজ্যে ক্রমশ প্রাণঘাতী চেহারা নিচ্ছে ডেঙ্গি। মঙ্গলবার সকালে দক্ষিণ দমদম এলাকায় রিঙ্কি রায় মজুমদার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর ফলে গত শুক্রবার থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে এক শিশু সহ ৫ জনের মৃত্যু হল।

গত ২১শে জুলাই লেকটাউনের বেসরকারি হাসপাতালে বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ৩০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। একই দিনে ডেঙ্গি প্রাণ কেড়েছিল নদিয়ার দুই বাসিন্দার। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় রানাঘাটের বাসিন্দা বছর ৪৫-এর এক মহিলার। ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ৬৬ বছরের এক বৃদ্ধ। এছাড়াও শনিবার পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে কলকাতার পিকনিক গার্ডেনের বাসিন্দা ১০ বছরের বছরের এক নাবালিকার মৃত্যু হয়েছিল।

প্রত্যেকেরই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এর মধ্যে নদিয়া জেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এদিকে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, বাঙুর হাসপাতালে ডেঙ্গি রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। রোগীদের চিকিৎসায় ডাক্তার ও নার্সদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ দল। ডেঙ্গি ওয়ার্ডের জন্য ওই হাসপাতালে এক জন নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। করা হয়েছে।

আরও পড়ুন- সংসদ সচল রাখতে বিরোধীদের চিঠি শাহের, অশান্ত মণিপুরে শর্তসাপেক্ষে ফিরল ইন্টারনেট

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...