Tuesday, June 23, 2026

মাত্র ৮ রানে ৭ উইকেট! বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার বোলার

Date:

Share post:

এতদিন পর্যন্ত টি ২০ ক্রিকেটে ৬টির বেশি উইকেট কেউ পাননি। কিন্তু ক্রিকেট যে বড় অনিশ্চয়তার খেলা। চিরস্থায়ী শব্দটার কোনও অস্তিত্ব নেই এই স্পোর্টস- এ। সেটাই ফের প্রমাণ করলেন মালয়েশিয়ার তরুণ তুর্কি (Malaysia bowler)সিয়াজ়রুল ইদ্রাস (Syazrul Idrus)। টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের (T20 World Cup Asia Regional Qualifier B Tournament) উদ্বোধনী ম্যাচে নেমেছিল মালয়েশিয়া, প্রতিপক্ষ চিন (Malaysia v/s China)। সেই ম্যাচেই মালয়েশিয়ার বোলারের দাপটে ১১.২ ওভারের মধ্যে মাত্র ২৩ রানে গুটিয়ে যায় চিন। মাত্র ৪ ওভারে ৮ রান দিয়ে ৭ উইকেট নেন বোলার সিয়াজ়রুল ইদ্রাস। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় মালয়েশিয়া। এত বড় রেকর্ড গড়ে ম্যাচের সেরার পুরস্কার পান সিয়াজ়রুল ইদ্রাস। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসতে চলেছে ২০-২০ বিশ্বযুদ্ধের আসর। টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের শীর্ষে থাকা ২ দল পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে ICC।

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...