Tuesday, March 31, 2026

“নাটক করতেই PSC অফিসে দৌড়”, শুভেন্দুকে তো.প কুণালের

Date:

Share post:

দুর্নীতি হয়েছে WBCS পরীক্ষার মাধ্যমে নিয়োগেও! এমন বিস্ফোরক দাবি তুলে শুক্রবার বিকেলে RTI করার জন্য দক্ষিণ কলকাতার মুদিয়ালীতে PSC অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

PSC অফিসে কীসের RTI? বিরোধী দলনেতার অভিযোগ, সেই সংক্রান্ত তথ্য জানতে চান তিনি। ‘গেট বন্ধ কেন’? এদিন PSC অফিসে পৌঁছেই মেজাজ হারান শুভেন্দু। জানতে চান, ‘মমতা মাইনে দেয়? ডিএ পান না, তাও বিজেপিকে আটকাবেন কেন’? এমন কাণ্ডের পর ফের শুভেন্দুকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার মিথ্যা গল্প ফেঁদে বাজার গরম করতে গিয়ে মুখ পুড়েছে শুভেন্দুর। তাই নজর ঘোরাতে তড়িঘড়ি PSC অফিসে গিয়ে নাটক করছেন শুভেন্দু।

তার আগে টেন্ডার নিয়ে শুভেন্দুর মুখোশ খুলে দেন কুণাল। তৃণমূল মুখপাত্র বলেন, “কাঁথি পুরসভার নথি, সুদীপ্ত সেন কোর্টে চিঠি লিখে বলেছেন, এই শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার, যে তারা তাঁকে কাঁথি পুরসভায় যেতে বাধ্য করেছেন, একটা ভুয়ো আশ্বাস দিয়ে। ২২ তলা বাড়ি! জমি দেবে। যা নাকি ওদের এক্তিয়ারে ছিল না। ব্যাঙ্ক ড্রাফে টাকা নিয়েছে। কয়েক কোটি টাকা নগদ নিয়েছে। ব্যাঙ্ক ড্রাফটি পাওয়া গিয়েছে। কাঁথি পুরসভায়। এটা তোও PMLA-এর অধীনে পড়ছে। ইডি এবার কলার ধরে চোরটাকে নিয়ে আসুক! চোর শুভেন্দু অধিকারী। চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা’!

আরও পড়ুন- মণিপুরকাণ্ডের প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা ব্রিগেডের

কুণালের আরও বক্তব্য, ”স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। সরকার মানুষকে পরিষেবা দিচ্ছেন। সেখানে দুর্নীতির অভিযোগ তুলে কাঁচের ঘরে বসে ঢিল মারছ, শুভেন্দু। সারদার চোর, নারদায় FIR কে করেছে? নারদায় শুভেন্দুকে কে চোর করে বলেছে? বিজেপি বলেছে। কোন সালে বলেছে? ২০১৬ সালে বলেছে। কোথা থেকে বলেছে? বিজেপি পার্টি অফিস থেকে বলেছে। কী দেখিয়েছে বলেছে? ভিডিয়ো দেখিয়ে বলেছে। ঘুষখোর শুভেন্দু, চোর শুভেন্দু! নির্লজ্জ, বেহায়া। অমিত শাহের জুতো পালিশ করতে গিয়েছে গ্রেফতারি থেকে বাঁচতে। তার বড় বড় কথা’!

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...