Friday, April 3, 2026

বুদ্ধদেবের অক্সিজেনের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে, চিকিৎসায় ৫ সদস্যদের মেডিক্যাল টিম

Date:

Share post:

আচমকাই গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই কলকাতার ওই বেসরকারি হাসপাতাল থেকে সিসিইউ অ্যাম্বুলেন্স (CCU Ambulance) পাঠানো হয় পাম এভিনিউয়ের (Pam Avenue) বাড়িতে। মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। জানা গিয়েছে, এদিন গ্রিন করিডোর (Green Corridor) তৈরি করে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। বর্তমানে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল সাপোর্টের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। হাসপাতালের সিসিইউ টিম বুদ্ধবাবুর চিকিৎসায় তৎপর। তৈরি হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ডও (Medical Board)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাসপাতালে এসে পৌঁছেছেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন ভট্টাচার্য। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তাঁরা। এদিকে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose) ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী অক্সিজেনের স্যাচুরেশন লেভেল বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। বিপদ পুরোপুরি না কাটলেও প্রাথমিকভাবে চিকিৎসকরা পরিস্থিতি আয়ত্তে আনতে পেরেছেন বলে খবর।

তবে এদিন দুপুরে খাওয়াদাওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা (Oxygen Saturation) বিপজ্জনকভাবে কমে যায় বলে খবর। সিপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে তাঁকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা নতুন নয়। বিগত ১৫ বছরের বেশি সময় ধরে এই বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডির সমস্যা রয়েছে। যে কারণে তাঁকে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয়। বাড়িতে সারাক্ষণ একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে তাঁর নাকে নল লাগানো থাকে। তবে এদিন শরীরে অক্সিজেনের মাত্রা অত্যাধিক কমে যাওয়ার কারণে বাড়িতে রেখে তাঁর চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে। আর সেকারণেই তড়িঘড়ি গ্রিন করিডর তৈরি করে বুদ্ধদেবকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে ৭০ শতাংশে নেমে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি চিকিৎসকদের একাংশের অনুমান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কোনও সংক্রমণের জেরেও এমনটা হয়ে থাকতে পারে। হাসপাতাল চত্বরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ইতিমধ্যেই। এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবর পেয়েই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলন, ‘বুদ্ধদেববাবু হাসপাতালে ভর্তি হওয়ায় আমরা সকলেই খুব উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন। সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমি প্রার্থনা করি, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’

এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে দুশ্চিন্তার ছায়া আলিমুদ্দিন স্ট্রিটেও। এদিন সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) বলেন, গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা একেবারেই ভালো যাচ্ছিল না। আর সেকারণেই চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হাসপাতালে পৌঁছে সিপিএম নেতা রবীন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। চিকিৎসকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টির দিকে নজর রাখছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন রবীন দেব। ইতিমধ্যে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...