Sunday, June 21, 2026

ছুটিতে বাড়ি এসে আচমকাই নিখোঁজ! কাশ্মীরের জওয়ানকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, উদ্ধার র.ক্তাক্ত গাড়ি

Date:

Share post:

দিনকয়েক আগেই মহরম (Muharram) উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। শনিবার গাড়ি নিয়ে বাজারে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন কাশ্মীরের (Kashmir) ভারতীয় এক সেনা জওয়ান (Army)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায়। ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন জাভেদ আহমেদ (Javed Ahmed) নামে ওই জওয়ান। কিছুদিন আগেই ছুটি নিয়ে বাড়ি ফিরলেও শনিবার সন্ধ্যা থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। পরিবারের লোকজন কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলেই পুলিশ সূত্রে খবর। ২৫ বছর বয়সী ওই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পরিবারের আশঙ্কা ওই যুবককে অপহরণ করেছে জঙ্গিরা। তাঁর মুক্তির দাবি জানিয়ে পরিবারের তরফে একটি ভিডিয়ো বার্তাও দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই যুবক কিছু জিনিস কিনতে দোকানে বেরিয়েছিলেন। নিজের গাড়ি চালিয়েই বাজারে গিয়েছিলেন তিনি। রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িটি বাজারের কাছেই পারানহাল নামে একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তবে সেই গাড়িতে রক্ত লেগে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আচমকা ওই জওয়ান কোথায় উধাও হয়ে গেলেন, তা বুঝে উঠতে পারছে না পুলিশ। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

লাদাখের লেহতে কর্মরত ছিলেন কাশ্মীরের কুলগামের জাভেদ। মহরম উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরেলেও আগামী সোমবারই ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে শনিবার রাত থেকেই নিখোঁজ হয়ে গেলেন জাভেদ।

 

 

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...