Saturday, April 18, 2026

নি*হত ‘গ্যাংস্টা*র’ আতিক আহমেদের আইনজীবী বিজয় মিশ্র গ্রে*ফতার

Date:

Share post:

নিহত ‘গ্যাংস্টার’ আতিক আহমেদের আইনজীবী বিজয় মিশ্রকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার গভীর রাতে লখনউয়ের একটি হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।গত ১৫ এপ্রিল মেডিক্যাল পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই আতিক এবং তাঁর ভাইকে গুলি করে হত্যা করা হয়। সেই সময় সংবাদমাধ্যমের কাছে আতিক-হত্যার বিবরণ তুলে ধরেন এই আইনজীবীই।

জানা গিয়েছে,বিজয়ই উমেশের অবস্থান জানিয়ে দিয়ে সাহায্য করেছিলেন আততায়ীদের। এই হত্যাকাণ্ডে বিজয়ের আর কী ভূমিকা ছিল, তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। ২০০৫ সালে খুন হয়েছিলেন তৎকালীন বহুজন সমাজ পার্টি (বিএসপি) বিধায়ক রাজু। সেই খুনে নাম জড়ায় ‘গ্যাংস্টার’ আতিকের।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিজয় বলেছিলেন, ‘‘পুলিশ ওঁদের গাড়ি থেকে নামিয়ে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল। যেই ওঁরা হাসপাতাল চত্বরে ঢোকেন, গুলির শব্দ শোনা যায়। বিধায়ক এবং তাঁর ভাইয়ের গায়ে গুলি লাগে। ওখানেই ওঁদের মৃত্যু হয়।’’

 

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...