Friday, April 3, 2026

১৫ কোটির মেগা বাজেটে প্রকাশ্যে ‘জওয়ান’-এর প্রথম গান!

Date:

Share post:

সাড়ে চার বছর পর পর্দা কাঁপিয়ে প্রত্যাবর্তন বলিউডের কিং খানের (SRK)। তারপর থেকে পাঠানের দাপট যেন কমছেই না। যত বয়স বাড়ছে ততই যেন জোয়ান হচ্ছেন ‘জওয়ান ‘ (Jawan) শাহরুখ খান (Shahrukh Khan)। দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির (Atlee) সঙ্গে বলিউড বাদশার প্রথম কাজ সিলভার স্ক্রিনে আসবে আগামী ৭ সেপ্টেম্বর। তবে উন্মাদনার পারদ টিজার প্রকাশ্যে আসার পর থেকে চড়তে শুরু করেছিল। এবার সামনে এল প্রথম গান।সোমবার সাতসকালেই অবশ্য এই পাওয়ার প্যাকড- ট্র্যাকের জন্য অনুরাগীদের প্রস্তুত হওয়ার ঘোষণা করে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক ১২.৫০ মিনিটে ‘জিন্দা বান্দা’ (Zinda Banda) গান রিলিজ করলেন বাদশা। কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শাহরুখ ম্যাজিক!

দাবানলের মত ভাইরাল হওয়া ‘জিন্দা বান্দা’ গানটি লিখেছেন ইরশাদ কামিল। গোটা গান জুড়ে বেঁচে থাকার দৃপ্ত ঘোষণা। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরির পংক্তি থেকে ধার করেই লেখা হয়েছে গানের লাইন। এরপরই অনিরুদ্ধ রবিচন্দ্রর কম্পোজ করে ফেলেন তুখড় জীবনযুদ্ধের কথা । গানের শুরু থেকে শেষ পর্যন্ত ডান্সিং মুডে দেখা গেল ৫৭ বছরের শাহরুখকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০০ জন নৃত্যশিল্পীর সঙ্গে নাচে যে দাপট দেখালেন বাদশা, তাতে বাকরুদ্ধ অনুরাগীরা। সিনে বিশ্লেষকরা বলছেন বক্স অফিসে আগাম শাহরুখ ঝড়ের ইঙ্গিত মিলল জওয়ানের প্রথম গান রিলিজেই।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...