Monday, April 6, 2026

রাজ্যের পাওয়া সব পুরস্কার থাকবে আলিপুরের সংগ্রশালায়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য সরকারের পাওয়া সমস্ত পুরস্কার এবার আলিপুরের সংগ্রশালায় রাখা হবে। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারেই দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে রাজ্য। তাঁত ও বস্ত্র শিল্পের প্রসারে রাজ্যের কাজের জন্য “স্টার অফ গভর্নেন্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলস” পুরস্কার। এছাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য সর্বভারতীয় আর্থিক বিষয়ক সংবাদপত্র ইকোনমিক টাইমস গোষ্ঠীর কাছ থেকে ওই প্রকল্পের জন্য ২০২৩ সালের গভর্নমেন্ট ডিজিটেক পুরস্কার পেয়েছে রাজ্য। সব থাকবে আর্কাইভে।

তৃণমূল সরকারে আসার পর থেকে গত এক দশকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার, সম্মান এসেছে রাজ্যের ঝুলিতে। মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষ যাতে এগুলি দেখতে পান, তারই ব্যবস্থা করা হচ্ছে। কেউ যদি রাজ্য সরকারের উপর গবেষণা করতে চান, তাঁদেরও খুব কাজে লাগবে। তিনি এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন, নবান্নে, তাঁর এবং গৌতম সান্যালের ঘরে যা যা পুরস্কার রাখা আছে সব আলিপুরের সংগ্র শালায় নিয়ে রাখতে হবে। আলাদা একটি গ্যালারি করার ও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- প্রমাণের আগেই দো*ষী সাব্যস্ত করা হচ্ছে: নুসরতের পক্ষে মন্তব্য মমতার, ইঙ্গিত বিরোধী সাংসদের দিকে!

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...