Monday, March 16, 2026

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন খেলতে গেলেন না রাহানে ?

Date:

Share post:

অতিরিক্ত ক্রিকেট এড়াতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কয়েক দিন আগেই। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে অবশ্য ফের নিজেকে তৈরি রাখছেন অজিঙ্ক রাহানে। আগামী মরসুমের জন্য নিজেকে তৈরি করছেন তিনি। নিজেকে ফিট রাখতে সময় কাটাচ্ছেন জিমে।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রাহানে ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে।ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে খেলার কথা ছিল রাহানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শে তখন যাননি ইংল্যান্ডে। সহ-অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন। তার পর কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। মুম্বইয়ের বাড়িতে আগামী ঘরোয়া মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

ফিটনেস ট্রেনিংয়ের ছবি দিয়ে রাহানে লিখেছেন, ‘‘গত চার মাস খুব আনন্দের ছিল। টানা উচ্চপর্যায়ের ক্রিকেট খেলেছি। এখন আগামী ঘরোয়া মরসুমের জন্য শরীরকে তৈরি করার সময়। নিজেকে তরতাজা করে তুলতে হবে। যে কোনও প্রতিযোগিতায় মুম্বইয়ের হয়ে খেলা আমার কাছে গর্বের। ফিটনেসের জন্য পরিশ্রম করছি। আগামী দু’মাস শুধু এটাই করব। যাতে আগামী অক্টোবর থেকে নতুন মরসুমে সেরাটা দিতে পারি।’’

একই পোস্টে কাউন্টি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েও জানিয়েছেন রাহানের। ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘‘কাউন্টি ক্রিকেটে খেলার পরিকল্পনা আগেই বাতিল করেছি। লেস্টারশায়ারের হয়ে না খেলে ঘরোয়া মরসুম শুরুর আগে নিজেকে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে লেস্টারশায়ার কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ ছিল। আমার বিষয়টা তাঁরা খুব ভাল ভাবেই বুঝতে পেরেছেন। আশা করছি ভবিষ্যতে নিশ্চই লেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে পারব।’’

 

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...