Sunday, March 15, 2026

২৪ ঘণ্টায় রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃ.ত ৪, প্রা.ণ গেল পুলিশেরও

Date:

Share post:

সাত বছরের সৌরনীলের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের সড়ক দুর্ঘটনার (Road Accident) খবর। শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা সুনন্দা দাস (Sunanda Das)। কলকাতার ধর্মতলা এলাকার এক হোটেলের কর্মী ছিলেন সুনন্দা। শুক্রবার রাত ১১টা নাগাদ স্কুটি চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাড়ি ফিরছিলেন । ফ্লাইওভারে ওঠার মুখে পিছন থেকে একটি লরি এসে স্কুটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশকর্মীরা। ওই মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুনন্দাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লরিটিকে আটক করলেও পলাতক চালক।

অন্যদিকে রাত ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে (West Medinipur)খড়গপুর-মকরমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা। পেট্রোলিং ডিউটিতে ছিলেন খড়গপুর লোকাল থানার ASI রামানন্দ দে-সহ (Ramananda Dey ) কয়েকজন পুলিশ কর্মী। বেনাপুরে রেলগেট আটকে থাকায় তাঁরা গাড়ি থেকে নামেন। সেইসময় বেপরোয়া অডি দ্রুতগতিতে এসে ASI-সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে। এরপর সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক-সহ ৫ যাত্রী গুরুতর জখম হন। হাসপাতালে মৃত্যু হয়েছে শেখ জাহাঙ্গির নামে এক যাত্রীর। খড়্গপুর লোকাল থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দে- এর মৃত্যুর খবরও মিলেছে।আবার পুরুলিয়ার জগন্নাথডিহিতেও দুর্ঘটনার মৃত্যু হয়েছে এক পথযাত্রীর। মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ এলাকায়। দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যানজটে আটকে পড়েছে বহু গাড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...