Wednesday, June 17, 2026

সাংসদ পদ ফেরত রাহুলের: উৎসবের মেজাজে কংগ্রেস, INDIA’কে মিষ্টিমুখ অধীরের

Date:

Share post:

মোদি পদবি মামলায় সুপ্রিম নির্দেশে স্বস্তি পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তারপরই ফিরে পেয়েছেন নিজের সাংসদ পদ। সোমবারই লোকসভা(Loksabha) সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসে মেতে উঠলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ইন্ডিয়া জোটের নেতৃত্বদের করানো হল মিষ্টিমুখ। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে চলল নাচগান।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হয় রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এরপরই রাহুল সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। যদিও তার প্রয়োজন পড়েনি। সুপ্রিম নির্দেশকে উল্লেখ করে লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়, আপাতত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানো হচ্ছে। আগামী দিনে আদালতের রায় আসা পর্যন্ত সাংসদ পদে বহাল থাকবেন কংগ্রেস নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই আনন্দে মেতে ওঠেন কংগ্রেস নেতা কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে চলে নাচগান। অন্যদিকে, ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা।

প্রসঙ্গত, বাদল অধিবেশন শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যেই মঙ্গলবার থেকে অনাস্থা প্রস্তাবের আলোচনা হবে সংসদে। মনিপুর ইস্যুতে আনা এই অনাস্থা প্রস্তাবের আলোচনায় সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...