Monday, April 13, 2026

পথ দুর্ঘ.টনা কমাতে স্কুল পড়ুয়াদের নিয়েই অভিনব সচেতনা প্রচার ওসি সৌভিকের

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় খুদে পড়ুয়ার মৃত্যুর পরে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলের সামনে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, চলছে সচেতনতা প্রচার। হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) উদ্যোগে সোমবার পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনতা প্রচার চালানো হয় বড়বাজার এবং পোস্তা এলাকায়। ছিলেন মহেশ্বরী বিদ্যালয়ের প্রধানশিক্ষক এস কে ঝা।

পথ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি চালকদের পাশাপাশি দোষ থাকে পথচারীদেরও। সেই কারণে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছেন সৌভিক। এদিন, পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে নিয়ে প্রচার চালায় হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের পুলিশ (Howrah Bridge Trafic Gaurd Police)। ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে রঙিন পোস্টার এবং ব্যানার নিয়ে প্রদর্শন করা হয়। গাড়ি চালকদেরও ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করে শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা এলাকায় দুর্ঘটনা কমাতে সৌভিক চক্রবর্তীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

 

 

 

 

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...