Wednesday, June 17, 2026

মঙ্গলেও আকাশের মুখভার, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

রাতভর বৃষ্টির পর মঙ্গলবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ সকাল থেকেই আকশের মুখভার। রোদের দেখা মেলেনি। টানা বৃষ্টির জেরে তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেই জানা গিয়েছে।আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। বুধবার পর্যন্ত এই একইরকম আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুনঃ Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তার জেরে শহরের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। প্রসঙ্গত, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার। তবে বুধবার থেকে কলকাতার আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...