Wednesday, June 24, 2026

ডার্বি নয়, ফুটবলারদের ক্লান্তি নিয়ে চিন্তায় বাগান কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

ডুরান্ড কাপে দুরন্ত শুরু মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথম ম‍্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম‍্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধেও সহজ জয় তুলে নেয় জুয়ান ফেরান্দোর দল। এবার সামনে ডার্বি। শনিবার মরশুমের প্রথম ডার্বিতে নামবে মোহনবাগান। ডুরান্ড কাপে শনিবার ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান। পরপর জয় পাওয়ায় এই ম‍্যাচে নামার আগে একদিকে সবুজ মেরুন ব্রিগেড আত্মবিশ্বাস তুঙ্গে। অন‍্যদিকে প্রথম ম‍্যাচে পয়েন্ট হারিয়েছে লাল-হলুদ। যদিও ডার্বি নিয়ে ভাবছেন না সবুজ মেরুন কোচ। সোমবার ম‍্যাচ জিতে এমনটাই জানালেন জুয়ান। বাগান কোচের কথায়, ডার্বি জন‍্য তাঁরা তৈরি। তৈরি কলকাতা লিগ, এএফসি কাপের জন‍্যও।

সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জয়ের পর জুয়ান বলেন,” আমি তো আর তারিখ বদলাতে পারব না। তাই এটাই বলতে পারি ১২ তারিখের জন্যে আমরা তৈরি। আবার ১০ তারিখের কলকাতা লিগের জন‍্যও তৈরি। আবার ১৬ তারিখের এএফসি কাপের জন‍্যও তৈরি। এটাই আমার কাজ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ এএফসি-র পরে হলে ভাল হত নাকি আগে, সেটা নিয়ে ভাবতে চাই না। আমাদের সামনে ম্যাচ রয়েছে। সেটা জিততে হবে এটাই লক্ষ্য। তার জন্যে যথাযথ প্রস্তুতি নিতে চাই আমরা।”

তবে ম‍্যাচ জয়ের পরও একটা বিষয় ভাবাচ্ছে ফেরান্দোকে। সেটা হল টানা ম‍্যাচ খেলায় ফুটবলারদের ক্লান্তি। এই নিয়ে জুয়ান বলেন,” ডার্বিতেও জিততে চাই। এএফসি কাপেও জিততে চাই। কিন্তু আমার কাছে সবার আগে লক্ষ্য ফুটবলারদের সুস্থ রাখা। ১০ তারিখ কলকাতা লিগের ম্যাচ, ১২ তারিখ ডার্বি। তারপর ১৬ তারিখ এএফসি কাপ। তাই সবাইকে সুস্থ রাখাই আমার দরকার। তবে যারা রয়েছে প্রত্যেকে সব ম্যাচ জিততে মাঠে নামে। দিন ধরে ধরে আমাদের এগোতে হবে।”

আরও পড়ুন:আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নামছে টিম ইন্ডিয়া, জয় লক্ষ‍্য হার্দিকদের

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...