Friday, April 3, 2026

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) সলতে পাকানো শুরু। প্রস্তুতি খতিয়ে দেখতে ১৮ অগাস্ট রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের (Nation Election Commission) প্রতিনিধি দলের সদস্যরা। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আগামী লোকসভা ভোটে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস। ভোটার তালিকা থেকে ভোটার পরিচয় পত্র, EVM- সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হবে। বৈঠকের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে ২০২৪ এর লোকসভা ভোটে ইভিএমের বদলে ব্যালট (Ballot) ফিরিয়ে আনার দাবিতে বিরোধীদের আন্দোলনের প্রস্তুতির মধ্যেই বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও ১ অগাস্ট থেকে ইভিএম-এর ফাস্ট লেভেল চেকিং-এর কাজ শুরু হয়েছে। যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই কালিংম্পয়ে ইভিএম ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৩০ হাজার ইভিএম রয়েছে। এগুলির কার্যকারিতা খতিয়ে দেখতেই এই প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আগামী লোকসভা ভোটের জন্য ৩০ হাজার নতুন ইভিএম হায়দরাবাদ থেকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে বলে কমিশন সূত্রে খবর। নতুন ইভিএমের অ্যাকসেপ্টেন্স টেস্ট করা হবে। তারপরেই এই ইভিএম গুলির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রে INDIA জোটের তৃতীয় বৈঠকে ইভিএম নয়, ব্যালটে ভোটের দাবিতেই আলোচনা হতে পারে। ইভিএমের যান্ত্রিক ত্রুটি নিয়ে এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে সরব হয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে ইভিএম হ্যাকের বিষয়টিকে সামনে রেখে ব্যালট পেপারে ভোটের দাবিতে এবার সুর চড়াবে INDIA শিবির।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...