Friday, April 3, 2026

যোগীরাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! নেতাকে পরপর গু*লি করে খু*ন

Date:

Share post:

বাংলায় গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনা একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার যোগীরাজ্যে উত্তরপ্রদেশেও একই ঘটনা। শুধু তাই নয়, নিজের বাড়ির বাইরেই স্থানীয় বিজেপি নেতাকে পরপর গুলি করা হল। বৃহস্পতিবার রাতে মোরাদাবাদের এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেছে। ভয়াবহ এই ঘটনার ভিডিয়ো দেখেই শিউড়ে উঠছেন সকলে।

আরও পড়ুনঃ একই দিনে শহরে আসছেন RSS প্রধান ও বিজেপি সভাপতি, কেন জানেন ?

পুলিশ জানিয়েছে,নিহত বিজেপি নেতার নাম অনুজ চৌধরি (৩৪)। সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।বৃহস্পতিবার সন্ধ্যায় মোরাদাবাদের সম্বলে অনুজের বাড়ির বাইরে ক পরিচিতের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলেন অনুজ। এমন সময় হঠাৎই মোটরবাইকে থাকা তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বার কয়েক গুলি চালান। মাটিতে লুটিয়ে পড়েন অনুজ। বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা। এর পর অনুজকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে খবর, সম্প্রতি সম্বলের আসমলি ব্লকের প্রধান নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান। তাই এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি পরিবারের।
পুলিশ সূত্রে খবর, অমিত চৌধরি এবং অনিকেত নামে দুই যুবক সন্দেহের তালিকায় রয়েছেন। তাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি। অনুজ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চার জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের খুঁজে বার করতেও তৎপর তদন্তকারী আধিকারিকরা।

মোরাদাবাদ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘‘দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল বলে মনে করা হচ্ছে। চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পাঁচটি দল গঠন করা হয়েছে। শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে”।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...