Friday, June 26, 2026

ভাঙড়ে ফের বো.মা বি.স্ফোরণ! কাঠগড়ায় আইএসএফ, পুলিশের জালে বাবা-ছেলে

Date:

Share post:

ফের ভাঙড়ে (Bhangar) বোমা বিস্ফোরণ (Bomb Blasts)। শুক্রবারের বিস্ফোরণে উড়ে গেল একটি গোয়ালঘর। ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের কচুয়া গ্রামের ঘটনা। এদিন বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণের শব্দ শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের কচুয়া গ্রামের একটি বাঁশবাগানের ভিতরে বোমা বিস্ফোরণ ঘটে। তার জেরেই গোয়ালঘরের একাংশ ভেঙে গিয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তদের নাম নজিবর সর্দার এবং হাসান সর্দার। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। তবে তারা কী উদ্দেশে ওই বোমাগুলি বাগানে মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আইএসএফ-র (ISF) দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের হার নিশ্চিত জেনেই ভাঙড়কে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত আইএসএফ (ISF)।

এদিকে এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কীভাবে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটল সে বিষয়ে স্থানীয়দের জিঞ্জাসাবাদ করেন পুলিশ কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, যাঁর বাড়ির গোয়ালঘরে বিস্ফোরণ হয়েছে, সেই নজিবর আইএসএফের সমর্থক। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা বলেন, এদিন শুক্রবারের নমাজ পড়ছিল সবাই। আচমকাই প্রচণ্ড বিকট শব্দ কানে আসতেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি পরিত্যক্ত গোয়ালঘরে এই বিস্ফোরণ হয়েছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, শুধুমাত্র ভাঙড় নয়। রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছেন নওশাদ সিদ্দিকি। অবিলম্বে ভাঙড়ের বিধায়কের গ্রেফতারির দাবি করেন তিনি।

 

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...