Friday, April 3, 2026

সম্পর্কে টানাপোড়েনের জের! প্রেমিকের নাবালক ছেলেকে খু.ন করে শ্রীঘরে যুবতী

Date:

Share post:

প্রেমের সম্পর্কে (Love Relation) বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রেমিকের নাবালক ছেলে। আর তা নিয়েই প্রেমিকের সঙ্গে বচসার সূত্রপাত। আর সেকারণেই এবার রাগের বশে তাঁর ১১ বছরের ছেলেকে খুন করলেন যুবতী। তবে শুধু নাবালক ছেলেকে মেরেও এতটুকু ক্ষান্ত হননি যুবতী। পরে প্রমাণ লোপাটের জন্য খুন করে বক্স খাটের ভিতরে ওই কিশোরের দেহ ঢুকিয়ে রাখার অভিযোগ ওঠে। আর মর্মান্তিক এই ঘটনায় প্রেমিকের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল ২৪ বছরের যুবতীকে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতীর নাম পুজা কুমারী। জেরায় ইতিমধ্যেই যুবতী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবতী পশ্চিম দিল্লির (West Delhi) রানহোলার বাসিন্দা। তাঁর প্রেমিকের নাম জিতেন্দ্র (Jitendra)। ২০১৯ সাল থেকে তাঁরা লিভ-ইন সম্পর্কে (Leave In Relation) থাকছিলেন। কিন্তু সম্প্রতিই ওই যুবক তাঁর স্ত্রী-সন্তানের কাছে ফিরে যান। এরপরই গত ১০ অগাস্ট পুজা কুমারী নামক বছর চব্বিশের ওই যুবতী তাঁর প্রেমিক জিতেন্দ্রের ছেলে দিব্যাংশকে খুন করেন। যুবতীর দাবি, আগের পক্ষের সন্তান থাকার কারণেই তাঁর প্রেমিক বিয়ে করতে রাজি হচ্ছিল না। আর তা নিয়ে দুজনের মধ্যে বিস্তর বচসাও হয়। এরপরই রাগের বশে যুবতী ওই নাবালককে খুন করেন। গত ১০ অগাস্ট পুজা এক বন্ধুর মাধ্যমে জিতেন্দ্রর বাড়ির ঠিকানা জোগাড় করে। বাড়িতে সেই সময় অন্য কেউ ছিল না। প্রথম পক্ষের সন্তানের কারণেই প্রেমিক বিয়ে করতে রাজি হচ্ছেন না, এই রাগেই ঘুমন্ত শিশুকে গলা টিপে হত্যা করেন এবং বক্স খাটের ভিতরে তাঁর দেহ লুকিয়ে রেখে চলে আসেন।

এদিকে, বাড়িতে ছেলেকে খুঁজে না পেয়ে জিতেন্দ্র ও তাঁর স্ত্রী পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে দিল্লি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুজাকে চিহ্নিত করে। পরে তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর করলেও, সেখানে পুজার হদিস মেলেনি। শেষে ৩০০-রও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার বাককারওয়ালা থেকে গ্রেফতার করা হয় পুজাকে।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...