Saturday, March 14, 2026

নিয়োগ মামলায় অভিষেকের আবেদনের শুনানি শেষ, ৫ সেপ্টেম্বর রায় দান

Date:

Share post:

নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে।যদিও আদালত কোনও রায় ঘোষণা করেনি। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়।শুনানির শেষে তিনি জানান, আপাতত মামলাটির রায়দান স্থগিত রাখা হচ্ছে। আদালতে আগে এই আবেদনের সঙ্গে জড়িত সমস্ত পক্ষ লিখিত ভাবে নিজেদের বক্তব্য জমা দেবে। রায়দানের আগে সেই বক্তব্য খতিয়ে দেখবে আদালত।

প্রাথমিকের নিয়োগ মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে সমন পাঠিয়েছিল ইডি। সেই সমনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে পাল্টা আবেদন করেন অভিষেক। তাঁর যুক্তি ছিল, অভিযুক্তের তালিকায় তাঁর নাম নেই। তার পরেও আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করছেন তিনি। কিন্তু দুর্নীতির তদন্ত শেষ হতেই চাইছে না। তাই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। সোমবার সেই আবেদনেরই শুনানি শেষ হল বিচারপতি ঘোষের এজলাসে।

গত বৃহস্পতিবারও মামলাটির শুনানিতে ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সোমবার এই মামলার সব পক্ষকে নিজের বক্তব্য আদালতে জমা দিতে নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন, ‘‘সব পক্ষ লিখিত ভাবে বক্তব্য জমা দেবে। আগামী ৫ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণা করা হবে।’’

গত ৩ অগস্ট অভিষেকের আইনজীবী সিঙ্ঘভি তাঁর সওয়ালে জানান, তাঁর মক্কেল এই মামলার সঙ্গে কোনও ভাবে যুক্ত নন।নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পরে তাঁর আর কোনও ভূমিকা থাকতে পারে না। তা সত্ত্বেও আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন তিনি। তদন্তে সহযোগিতা করেছেন। সিঙ্ঘভির যুক্তি, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। কিন্তু কিছুতেই তদন্ত শেষ হচ্ছে না। এই অবস্থায় অভিষেককে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হোক।

যদিও অভিষেকের আবেদনের তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী এসভি রাজু। তাঁর যুক্তি, কুন্তলের চিঠি বা অভিষেকের বক্তব্যের সঙ্গে এই তদন্তের কোনও যোগ নেই। কিছু না পাওয়া গেলে ‘ক্লিনচিট’ দেওয়া হবে।

 

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...