Monday, April 6, 2026

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” নেই তাঁর অভিধানে! বিদেশ থেকে ফিরেই ঠাসা কর্মসূচিতে অভিষেক

Date:

Share post:

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” শব্দগুলি যেন তাঁর অভিধানে নেই। একটানা দু’মাস তৃণমূলে নবজোয়ার কর্মসূচির পর পঞ্চায়েত ভোটে প্রচার, একুশে জুলাই সমাবেশ, INDIA জোটের বৈঠকে যোগদানের পরই গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে সদ্য চোখের চিকিৎসা সেরে দেশে ফিরেই ফের সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। না,কোনও বিশ্রাম বা ক্লান্তি নেই। চলতি আগস্টের শেষে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। ওই একই সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) একের পর এক কর্মসূচি।

জুলাইয়ের শেষে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান অভিষেক। কলকাতায় ফিরেছেন গত রবিবার। আগামী সপ্তাহ থেকেই ফের শুরু হয়ে হচ্ছে লাগাতার রাজনৈতিক কর্মসূচি। প্রতিবারের মতো এবারও ২৮ আগস্ট মেয় রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার আবহে এবার তৃণমূলের ছাত্র সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরপর ৩০ আগস্ট এবং ১ সেপ্টম্বর মুম্বইয়ে মোদি বিরোধী INDIA জোটের তৃতীয় বৈঠক। এবারও সেই বৈঠকেও নেত্রীর সঙ্গে থাকবেন অভিষেক। দু’দিনের বৈঠক সেরে মুম্বই থেকে ফিরেই অভিষেক সোজা চলে যাবেন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে। ধূপগুড়ি উপনির্বাচনের জন্য আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ প্রচারের শেষদিন ঝড় তুলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির থেকে এই আসন ছিনিয়ে আনাই লক্ষ্য শাসক দলের।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...