Sunday, February 22, 2026

রাতভর প্রশ্নোত্তর শেষে বুধেই বিশ্ববিদ্যালয়ে অরিত্র, তদন্তের অগ্রগতিতে ডাক ক্যান্টিন কর্মীদের

Date:

Share post:

‘‘আমি চাই দোষীরা চিহ্নিত হোক। এখন যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে তাই এর বেশি আমি কিছু বলব না।’’ যাদবপুরে (Jadavpur University) পড়ুয়ামৃত্যুর ঘটনায় এমনই মন্তব্য করলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক অরিত্র মজুমদার (Aritra Majumder) ওরফে আলু। যাদবপুরের পড়ুয়ামৃত্যুর ঘটনার পর থেকে ‘আলু’-র কোনও হদিশ না মেলায় বাড়ছিল রহস্য। মঙ্গলবার নিজের অনুপস্থিতির সপক্ষে একাধিক সাফাই দিয়ে শহরের ফেরার কথা জানান বিশ্ববিদ্যালয়ের এই দাপুটে DSF নেতা। এরপর শহরে ফিরতেই মঙ্গলবার রাতে তাঁকে যাদবপুর থানায় (Jadavpur Police Station) তলব করা হয়। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার রাতে সওয়াল জবাব পর্ব শেষে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন অরিত্র। আর এদিন ক্যাম্পাসে পৌঁছনোর পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেন আলু। পাশাপাশি গত ১১ তারিখে রেজিস্টারে (Register) সই করা প্রসঙ্গে অরিত্র বলেন, একসঙ্গে তিন দিনের সই করতে গিয়ে ভুল করে ১১ তারিখের ঘরে সই করে ফেলেছিলেন। এমন ঘটনার পর থেকেই আলু বেপাত্তা ছিলেন।

এদিকে, যাদবপুরের ক্যান্টিনের রাঁধুনি ছাত্রদের উপর অত্যাচারের কথা স্বীকার করেছেন। সেকারণেই এবার ক্যান্টিনেরই আরও পাঁচ কর্মচারীকে থানায় ডেকে পাঠাল পুলিশ। বুধবারই তাঁদের যাদবপুর থানায় আসতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুপুর পর্যন্ত তাঁদের বেশ কয়েক জন থানায় এসে পৌঁছেছে বলেও পুলিশ সূত্রে খবর। মঙ্গলবারই লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুরের মেন হস্টেলের ক্যান্টিনের রাঁধুনিকে। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গত ৯ অগাস্ট রাতের ঘটনা সম্পর্কেও বয়ান রেকর্ড করা হয়। তাতে র্যাাগিংয়ের প্রমাণও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ক্যান্টিনের কর্মচারীদের ডেকে পাঠানো হল থানায়।

বুধবার যাদবপুর ক্যাম্পাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরিত্র বলেন, একটাই কথা বলতে চাই, অবিলম্বে দোষীরা চিহ্নিত হোক ও শাস্তি পাক। যেহেতু একটা তদন্ত প্রক্রিয়া চলছে, তাই বাইরে আমার কিছু বলার নেই। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে যেখানে যে যা কিছু জানতে চাইবে সব বলব। যা তথ্য চাইবে আমি সব দেব। তবে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে যেতেন কি না, সেই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান অরিত্র। এরপরই বাইকে চেপে তিনি ঘটনাস্থল ছাড়েন। সূত্রের খবর, একটি মোবাইলের কল হিস্ট্রি দেখে প্রথম সামনে আসে অরিত্র মজুমদার ওরফে আলুর নাম। ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই ছিলেন বলে অভিযোগ। এমনকী পড়ুয়ামৃত্যুর ঘটনায় জড়িতদের অনেকের সঙ্গেই অরিত্রর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি অনেকের। কিন্তু আচমকাই তাঁর উধাও হয়ে যাওয়ার ঘটনায় বাড়ছিল রহস্য।

 

 

 

 

spot_img

Related articles

কংগ্রেসের সবটাই তৃণমূলে: সাম্প্রতিক নেতৃত্বের সমালোচনায় মণিশঙ্কর আইয়ার

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস সবরকমভাবে সরব হয়েছে, এবং সাফল্যের মুখ দেখেছে, তাতে একের...

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে...

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল...

বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমনের ঘটনা অব্যাহত। এই নিয়ে বারবার সরব...