Wednesday, June 24, 2026

চাঁদের পর সূর্য! সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাড়ি দেবে ‘আদিত্য-এল১’!

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে তৈরি হয়েছে ইতিহাস। ভারতের সাফল্যের মুকুটে জুড়েছে নয়া পালক। চন্দ্রযান ৩ অভিযান ১০০% সফল। বিক্রম (Lander Vikram) নিরাপদে অবতরণ করেছে এবং সূর্যের আলো পাওয়ার পর রোভার প্রজ্ঞান তার কাজ শুরু করে দিয়েছে। আগামী দুই সপ্তাহেই চাঁদের অজানা তথ্য চলে আসবে ভারতের হাতে। বিশ্ব যা করে দেখাতে পারিনি ভারত সেটা করেছে। এখন আর ফিরে তাকাতে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। এবার লক্ষ্য সূর্যের দেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ইসরো লঞ্চ করতে চলেছে আদিত্য-এল১ (Aditya L1)।

চাঁদে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) পাঠানো ভারতবর্ষের সাফল্যের নেপথ্যে যুক্ত এক ঝাঁক বাঙালি। সূর্য জয়ের লক্ষ্যে এবার অগ্রসর হচ্ছেন তাঁরা। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ এবং তাঁর সহকর্মীদের কাঁধে। এবার কোনও ভুল নয়, তাই তাঁরা সফল। এই সাফল্যের মাঝেই শুভ্রদীপ জানাচ্ছেন যে আগামী মাসের শুরুতেই সূর্যের পথে পাড়ি দেবে ভারত। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেহেতু সূর্যের পৃষ্ঠে নামা সম্ভব নয়, তাই আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে, সেটি যাবে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১ বলে একটা জায়গা পর্যন্ত পাঠানো হবে এই মহাকাশযানকে। ওই জায়গায় পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ থাকে না। আদিত্য-এল১ নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে আজীবন থেকে যেতে পারবে। এখন সেদিকেই নজর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার,২ অথবা ৩ সেপ্টেম্বর আদিত্য-এল১-কে পাঠানো হবে।সূর্যের পথে যেতে লাগবে ১৮০ দিন। শুভ্রদীপ জানিয়েছেন যে ভারত এর আগে এত দূরে কোনও মহাকাশযান পাঠায়নি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আদিত্য-এল১ যাবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। তারই কাজ চলছে পুরোদমে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...