Tuesday, June 23, 2026

চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন পশ্চিমবঙ্গ বিধানসভার

Date:

Share post:

চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণ। বিধানসভায় অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভার তরফে চন্দ্রযান ৩-এর সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়। এই সাফল্যের জন্য দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানানো হয়। এদিন শাসকদলের তরফ থেকে বক্তব্য রাখেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির তরফে বক্তব্য রাখেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা। ইসরোকেও (ISRO) পশ্চিমবঙ্গ বিধানসভার (Assembly) তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হবে।

প্রশ্নোত্তর পর্বের সূচনায় অধ্যক্ষ ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান অধ্যক্ষ। এরপর এ বিষয়ে বক্তব্য রাখার জন্য তিনি শাসক এবং বিরোধী উভয়পক্ষকেই বলেন। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, “গর্বের দিন প্রতিটি নাগরিকের। এই টিমের মধ্যে ২১-২২ জন বাঙালি রয়েছেন। তবে আনন্দের মধ্যে পরিতাপের বিষয় হল শেষ কয়েক মিনিট ধরে উল্লেখ থাকবে আমরা চন্দ্রযান অবতরণ দেখতে পেলাম না।” বিরোধী পক্ষের তরফে মনোজ টিগ্গা বলেন, “দেশবাসী হিসেবে আমরা গর্বিত। সাফল্যের সঙ্গেই পৌঁছেছে চন্দ্রযান-৩।” রাজ্য সরকারের মাধ্যমে বিধানসভায় এই প্রস্তাব আলোচনার পর ইসরোর কাছে তা পাঠানো হবে বলে সভায় জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

 

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...