Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। গোকুলামকে নিয়ে বেশ সতর্ক লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

২) বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ পর্যন্ত লড়েও সেরার সেরা শিরোপা পাওয়া হল না ভারতের আর প্রজ্ঞানন্দের। ফাইনালে হেরে গেলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন।

৩) ফাইনালে স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দের। তবে ম‍্যাচ হারের পরই ঘরের খাবারের দিকে মন দিলেন ভারতের তরুণ দাবাড়ু। ম‍্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন,”  এখানের খাওয়াদাওয়া আর ভাল লাগছে না। এ বার দেশের খাবার খেতে চাই। দক্ষিণ ভারতের খাবার খেতে ইচ্ছা করছে।”

৪) এএফসি কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে নেইমারের আল হিলাল। কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ‘ডি’ গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী আইএসএল লিগ জয়ী দল মুম্বই এফসি।

৫) বড় শাস্তির মুখে পরল ভারতের জাতীয় কুস্তি সংস্থা। ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা। সঠিক সময়ের মধ্যে নির্বাচন না করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কড়া বার্তা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের।

আরও পড়ুন:বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স হয়ে কী বললেন প্রজ্ঞানন্দ?

 

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...