Tuesday, March 31, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ বাগান অধিনায়ক

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো না সবুজ-মেরুনের। তবে পরিসংখ্যান নিয়ে ভাবছেন না বাগান অধিনায়ক শুভাশিস বসু। বরং মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া তারা। নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে শুভাশিস বলেন,”মুম্বই যেমন শক্তিশালী, আমরাও এবার যথেষ্ট শক্তিশালী। ওদের দলে যেমন জাতীয় দলের ফুটবলার আছে, আমাদের দলেও রয়েছে। দুদলের বিদেশিরাই যথেষ্ট শক্তিশালী। অনেকদিন মুম্বইয়ের বিরুদ্ধে জিতিনি আমরা। আমি চাই আমার অধিনায়কত্বে চাকাটা উল্টোদিকে ঘুরতে শুরু করুক। শেষ দুটি ম্যাচে ছয় গোল করেছি। এবং সেটা দুটোই বিদেশি দলের বিরুদ্ধে। তবে গোল অক্ষত রাখতে পারিনি। মুম্বই ম্যাচে গোল অক্ষত রেখে ফিরতে হবে এই শপথ নিয়ে নামব। এবং সেটা করতে গেলে মাঝমাঠ আরও জমাট করতে হবে। রক্ষণের উপর চাপ যাতে কম পড়ে। আমরা নতুন ফর্মেশনে খেলছি। সেটা সড়গড় হতে সময় লাগছে।”

এরপরই শুভাশিস আরও বলেন,” আমাদের দলের অনেকেই নতুন। তাই হয়তো কোথাও কোথাও সমস্যা হচ্ছে। হেক্টর তো কলকাতায় এসে একদিনও বিশ্রাম না পেয়ে মাঠে নেমে বেশ ভাল খেলেছে। সবথেকে বড় কথা ক‍‍্যামিন্স-সাদিকুরা গোল পেয়েছে। এটা ভাল দিক। মুম্বইয়ের উইং আক্রমণ যেমন শক্তিশালী , আমাদের উইংও যথেষ্ট ভাল খেলেছে ঢাকা আবাহনীর বিরুদ্ধে। মুম্বইয়ের সেট পিস ভাল। ওদের কোথায় কোথায় গলদ আছে সেটা আমাদের কোচেস টিম বা ভিডিও অ্যানালিস্টরা নিশ্চই দেখে নিয়েছে। কোচ যেভাবে রণনীতি ঠিক করে দেবেন রবিবার সেভাবেই মাঠে নামব। তবে ম্যাচটা আমরা একশো শতাংশ দিয়ে জিততে চাই।”

আরও পড়ুন:আগামিকাল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই

 

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...