Saturday, April 4, 2026

গণপি.টুনি-ঘৃ.ণাভাষণ রোধে ‘নোডাল অফিসার’ নিয়োগ নিয়ে কেন্দ্রের কাছে সুপ্রিম-রিপোর্ট তলব

Date:

Share post:

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনি এবং ঘৃণাভাষণের ঘটনা বেড়েই চলেছে। বিরোধীদের অভিযোগ, বিজেপির (BJP) আমলে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গণপিটুনি এবং ঘৃণাভাষণ রুখতে কেন্দ্রের কাছে ‘নোডাল অফিসার’ নিয়োগ নিয়ে রিপোর্ট চাইল শীর্ষ আদালত (Supreme Court)। শনিবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এসভিএম ভট্টির বেঞ্চের নির্দেশ দেয় কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন ‘নোডাল অফিসার’ (Nodle Officer) নিয়োগ করা হয়েছে, তা রাজ্যগুলির থেকে জেনে কেন্দ্রকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে।

২০১৮-তেই গণপিটুনি-ঘৃণাভাষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। এই সংক্রান্ত অপরাধের উপর নজরদারি করতে এবং স্বতঃপ্রণোদিত আইনি পদক্ষেপের করার জন্যে জেলা স্তরে ‘সুপার’ পদমর্যাদার কোনও পুলিশ আধিকারিককে ‘নোডাল অফিসার’ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ঘৃণাভাষণ এবং তা থেকে হিংসা ছড়ানো রুখতে ‘সন্দেহজনক’ ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিতে CCTV বসানো এবং ভিডিয়োগ্রাফির নির্দেশও দেওয়া হয়। কিন্তু অভিযোগ, একাধিক রাজ্যে গোষ্ঠীহিংসার আগে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়নি। ২০২১-এ দিল্লি এবং হরিদ্বারে যে ধর্ম সম্মেলন হয়, সেখানে দিল্লি আর উত্তরাখণ্ডে বক্তাদের একাংশের ঘৃণাভাষণের প্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ২০১৮ সালের সুপ্রিম নির্দেশিকা কতটা পালিত হয়েছে, সে বিষয়েই রিপোর্ট তলব করেছে দুই বিচারপতির বেঞ্চ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...