Friday, March 20, 2026

দত্তপুকুরে বা*জি কারখানায় বি*স্ফোরণ!গুরুতর জ*খম বেশ কয়েকজন

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ। বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।গুরুতর জখম বেশ কয়েকজন। তাঁদের বারসত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ রাজ্যের বেআইনি বাজি কারখানায় পুলিশি অভিযান, ধরপাকড়, উদ্ধার বারুদ
জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দত্তপুকুরের বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ,সম্পূর্ণ বেআইনি ভাবে কারখানাটি চলছিল।তাই পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাঁদের কাছে ক্ষোভ উগড়ে দেন। যদিও গত মে মাসে এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনার পর বেআইনি বাজি কারখানা বন্ধ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমত তৎপর হয় পুলিশ। দত্তপুকুরের নীলগঞ্জের বহু জায়গায় বেআইনি কারখানা বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার হয় বহু বাজি। তার ঠিক চারমাস পর ফের বাজি কারখানায় বিস্ফোরণ।

 

Related articles

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...